সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে নতুন করে আরো ৪জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে নগরীর কালু শাহ নগর এলাকার এলাকার ১ জন, ইপিজেড এলাকার ১ জন ও দামপাড়া পুলিশ লাইনের ১ জন এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১জন।
বুধবার (২৯ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিআইটিআইডি তে ১৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ টি পজিটিভ পাওয়া গেছে।
তিনি জানান, বুধবারের করোনা পজিটিভদের মধ্যে ৪ জন চট্টগ্রামের। আরেকজন ফেনী জেলার।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৭২ জনে দাঁড়ালো।
এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছে ৫ জন।
উল্লেখ্য চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি(সিভাসু) তে ৯৯টি নমুনা পরীক্ষায় ৯ টি পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে লক্ষীপুরের ৬ ও নোয়াখালীর ৩।








