সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৯২টি নমুনা পরীক্ষায় আরো ৫৩জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭ হাজার ৭৫০ জন।
এইদিন করোনায় কেউ মৃত্যুবরণ করেনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৪২ জন এবং উপজেলার ১১জন।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৯টি নমুনা পরীক্ষায় ১১জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষায় ১৬ জন , চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৫০টি নমুনা পরীক্ষায় ১৬জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ১৬০টি নমুনা পরীক্ষায় ৫জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় করে ২জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৬২টি নমুনা পরীক্ষা করে ৩জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।








