নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরো ৬০জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৬০জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৭০৮ জনে।

এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষায় ৪জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৯৯টি নমুনা পরীক্ষায় ৯জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩০২টি নমুনা পরীক্ষায় ২৮জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩৮ নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

তাছাড়া বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৬টি নমুনা পরীক্ষায় ১২জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় ৪জনের করোনা শনাক্ত হয়েছে।

এইদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল)  ১টি নমুনা পরীক্ষা করা হলেও করোনা শনাক্ত হয়নি।

তবে এইদিন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮০টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।