সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছে।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ১৮৩ জন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৫৫টি নমুনা পরীক্ষায় ১০জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১৯টি নমুনা পরীক্ষায় করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৩ নমুনা পরীক্ষায় ৪জনের করোনা শনাক্ত হয়েছে।
তা ছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ৪জনের , শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৭টি নমুনা পরীক্ষায় ৮জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ৪জনের করোনা শনাক্ত হয়েছে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষায় ২জনেরই করোনা পজিটিভ হয়েছে।
তাছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

