সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের বিআইটিআইডিতে মোট ২৩৯টি নমুনা পরীক্ষায় নতুন করে চট্টগ্রামে আরো ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে লোহাগাড়ার উপজেলার ১ জন, নগরীর কাঠগড় এলাকার ১জন, পাচলাইশ এলাকার ১ জন, দামপাড়া পুলিশ লাইনের ১ জন, নন্দন কানন এলাকার ১ জন এবং মা ও শিশু হাসপাতালের ১ জন।
মঙ্গলবার (৫ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলার ৭টি পজিটিভ পাওয়া গেছে। তাদের একজন পুরাতন রোগী।

