নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরো ৭৪জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ১০১টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫৯০ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৫০ জন এবং উপজেলার ২৪ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষায় ১৫জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৭৯টি নমুনা পরীক্ষায় ৬জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩৩টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭৭টি  নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪২টি নমুনা পরীক্ষা করে ৯ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এ ছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২০টি নমুনা পরীক্ষায় ২জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।