নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরো ৭৯জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৭৯জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে আরো ২জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৩২৭ জনে।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করেছে সর্বমোট ২৯৭ জন।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৬টি নমুনা পরীক্ষায় ১৯জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৭৩টি নমুনা পরীক্ষায় ৮জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩২৬টি নমুনা পরীক্ষায় ১৭জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষায় ৯জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ১০ জনের, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬টি নমুনা পরীক্ষায় ৭ জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষায় ৮জনের করোনা শনাক্ত হয়েছে।

এইদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৮টি নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।