নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে আরো ৮৭জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরো ৮৭জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৫১৪ জনে।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৪টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৯ জন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৮ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৫৮টি নমুনা পরীক্ষা করে ২৮ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮১ নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা ভাইরাস পাওয়া গেছে।
বেসরকারী ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা করে ১৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৭টি নমুনা পরীক্ষা করে ৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষা করে ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এইদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
তাছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৩টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।