Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে আরো ৯৬জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ঘন্টায় আরো ৯৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৫৫৬ জনে।

বুধবার (৪ নভেম্বর) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার ১ হাজার ২৯টি নমুনা পরীক্ষায়  ৯৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৮৫ জন এবং উপজেলার ১১ জন।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষায় ৬জনের , বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৮৯টি নমুনা পরীক্ষায় ৫জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩৭টি নমুনা পরীক্ষায় ৪৫জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৬টি নমুনা পরীক্ষায় ৮জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষায় ১২ জনের, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫১টি নমুনা পরীক্ষায় ১৫জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬১টি নমুনা পরীক্ষায় ২জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।