Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

ctg news

সিপ্লাস প্রতিবেদক: আসন্ন পৌরসভা নির্বাচনে চট্টগ্রাম জেলার পঞ্চম ধাপের নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ’র স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

মীরসরাই পৌরসভায় গিয়াস উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভায় মোহাম্মদ রেজাউল করিম, রাউজান পৌরসভায় মো. জমির উদ্দিন (পারভেজ), রাঙ্গুনিয়া পৌরসভায় মো. শাহজাহান সিকদার দলীয় মনোনয়ন পেয়েছেন।