সিপ্লাস প্রতিবেদক: নগরীতে ইয়াবাসহ আসামী ধরার পর তার কাছ থেকে তথ্য পেয়ে প্রায় ১৮ ভরি চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এঘটনায় ইয়াবা ব্যবসায়ী সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-নগরীর কোরবানীগঞ্জ এলাকার মৃত লালমোহন বনিকের ছেলে দুলাল বনিক(৫৩) এবং কুমিল্লার হোমনা থানার মিরশ্বীকারী গনিয়া চর পাঠান বাড়ির আহেদ আলীর ছেলে আনোয়ার(২৮)

মঙ্গলবার(২৮জুলাই) দুপুরে সিএমপির দক্ষিন জোনের উপকমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ কমিশনার(দক্ষিন) শাহ মুহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান। এসময় কোতোয়ালী জোনের নোবেল চাকমা, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন ও পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত আনোয়ারের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলেনে বলা হয়, সোমবার(২৭জুলাই) দুপরে নগরীর গণি বেকারীর সামনে থেকে ২১টি ইয়াবা সহ আনোয়ারকে গ্রেফতার করে।
পরে আনোয়ারের দেয়া তথ্য অনুযায়ী নগরীর কোরবানিগঞ্জ এলাকার দুলাল বনিকের বাসা থেকে ১৭ভরি ১২ আনা ৩রতি ওজনের চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের দাম ১২লাখ ৪৪হাজার ৬৮৭টাকা।








