নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ইয়াবাসহ এক তরুণী আটক

চট্টগ্রামে ইয়াবাসহ এক তরুণী আটক
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন রোড এলাকায় ইয়াবা পাচারের অপরাধে  ইয়াবাসহ এক নারীকে আটক করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (২৯ আগস্ট) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে  জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানা আদালত সেরেস্তাদার  নিকুন্জ বডুয়া।

আটক সর্মিনা বেগম (২২) টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের মৃত আব্দুল হামিদের মেয়ে।

রবিবার (২৯ আগস্ট) সকাল সোয়া  ১১ টায় পুরাতন রেলওয়ে স্টেশন রোডের গাজী ভঙ্গিশাহ মাজারের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়।

এসময় তার হেফাজত থেকে তার দেখানো মতে ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৮৫০পিস  ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশন রোডের ভঙ্গিশাহ মাজারের পূর্ব পাশে অভিযান চালিয়ে সর্মিনা বেগম নামে এক ঐ নারীকে আটক করা হয়। পরে তার ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক নারীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here