নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: এলাকায় তারা পরিচিত চাকরিজীবী দম্পতি হিসেবে। কিন্তু এর আড়ালে ভয়াবহ ইয়াবা সিন্ডিকেট গড়ে তুলে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে বেড়াতো তারা। অবশেষে র‌্যাবের ফাঁদে পড়ে ভঙ্গ হল ইয়াবা বাণিজ্য যাত্রা।

বুধবার নগরীর পাহাড়তলী এলাকার পশ্চিম আমতলা এলাকায় অভিযান চালিয়ে স্বামী জাহাঙ্গীর আলম ও স্ত্রী নুর জাহানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাসায় টয়লেটের ছাদ থেকে ১৪ হাজার ১৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব-৭ সহকারি পরিচালক মাহমুদুল হাসান মামুন বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর দম্পতির বাসায় অভিযান চালানো হয়। এ দুই মাদক কারবারিকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাসার টয়লেটের ছাদে কৌশলে লুকানো অবস্থায় ১৪ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের পাহাড়তলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।