নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ঈদের নামাজে হাজারো মানুষ, মোনাজাতে করোনা মুক্তির প্রত্যাশা

এবার ঈদের জামাতে আসা মুসল্লিদের মুখে ছিল মাস্ক, গায়ে ছিলনা নতুন জামা। নামাজ শেষে ছিলনা কোলাকুলি আর হাত মেলানো।

নামাজ শেষে মোনাজাতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বালা মুসিবত থেকে দেশকে সুরক্ষা চাওয়া হয় আল্লাহর কাছে।