নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ৪৫১ জন, মৃত্যু ৬

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৫১ জন এবং মারা গেছেন আরও ৬ জন। ৭টি ল্যাবে ১ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করে ৪৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৩৭ জন ও বিভিন্ন উপজেলার ২১৪ জন রয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন, শেভরন ল্যাবে ১৩৭ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জন, আর. টি. আর. এল. ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। এসময় এন্টিজেন টেস্টে ১৬৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের দেহে করনোর জীবাণু পাওয়া যায়।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ২৬১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৬ হাজার ১৮২ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৮ হাজার ৭৯ জন রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৩৬ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৩২ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৯৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।