নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ১৪০ জন

চট্টগ্রামে করোনার টিকাদান ফের শুরু
ছবি প্রতীকী

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯.৭০ শতাংশ। চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ৭৬৬ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ১ জন নগরের বাসিন্দা, বাকি ১ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮১ জন, বাকিরা বিভিন্ন উপজেলার।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৯ জনের নমুনা পরীক্ষায় ৮ জন, এন্টিজেন টেস্টে ১৮ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনারভাইরাস শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৩১ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here