সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৬৪ জনে। একই সময়ের আক্রান্ত ১০৬ জন। ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৬৬৬ জনে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষায় ১০৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৫৪ এবং উপজেলার ৫২ জন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪ জন এবং ল্যাব এইড হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

