নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের

বজ্রপাত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে সারাদিনের বৃষ্টিসহ বজ্রপাতে একদিনে পাঁচ উপজেলায় বৃদ্ধ, নারী ও শিশুসহ প্রাণ হারালেন ৭ জন।

রবিবার ( ৬ জুন) বজ্রপাতের বিদ্যুৎস্পৃষ্টে ও বিকট শব্দে তারা মারা যান।

জানা যায়, চট্টগ্রাম জেলার মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, বোয়ালখালী এবং মহেশখালী উপজেলায় বজ্রপাত ও বজ্রপাতের বিকট শব্দে প্রাণ হারান ৭ জন। এ নিয়ে চরম আতংক বিরাজ করছে জনমনে।

ফটিকছড়ি উপজেলায় বানু রানী দাস(৪০) লাকী রানী দাস (৩৮) এবং পৌরসভায় বজ্রপাতের বিকট শব্দে শফি সওদাগর (৫৫), মিরসরাই স্কুলছাত্র সাজ্জাদ হোসেন তারেক (১৬), সীতাকুণ্ডে মোহাম্মদ এসকান্দর হোসেন (৫০), বোয়ালখালীতে মােঃ জাহাঙ্গীর (৩৮) এবং মহেশখালীতে কিশোর এনামুল করিম মৃত্যু হয়েছে।