Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে একদিনে ৫৯ জন করোনা রোগী শনাক্ত

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের দুটি ল্যাবে আলাদা করোনাভাইরাস পরীক্ষায় একদিনে রেকর্ড ৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জন অফিস ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) ল্যাবে ১৯৮টি নমুনা পরীক্ষা করে নতুন ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ১৮ জন চট্টগ্রামের ও একজন নোয়াখালীর বাসিন্দা।

চট্টগ্রামের শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে আকবরশাহ-১, হালিশহর-১, লোহাগাড়া-৩, সাতকানিয়া-১, হালিশহর-১,সাগরিকা -১( মৃত), দক্ষিণ নালাপাড়া-১, এনায়েত বাজার-২, ঈদগাহ (চট্টগ্রাম)-২, রাহাত্তারপুল-১, পাঁচলাইশ-১, শুলকবহর-১, কোতোয়ালি -১ ও কর্নেলহাটে-১ জন।

এছাড়া নতুন শনাক্ত ১৮ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলেও জানান জেলা সিভিল সার্জন।

এদিকে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার ৬১টি নমুনা পরীক্ষা করার পর ৪০টি নমুনা পজেটিভ এসেছে।

এর মধ্যে সাতকানিয়া ৭,সীতাকুণ্ড ৫,হাটহাজারী ১, বোয়ালখালী ১। চট্টগ্রাম নগরীর সাগরিকা (অলংকার) ১, বহদ্দারহাট ১, হালিশহর ৩, কসমোপলিটন ১, আগ্রাবাদ ১, মেহেদীবাগ ১, বাকলিয়া ৪, নাসিরাবাদ ১, মোগলটলী ১, ইপিজেড ২, সরাইপাড়া ১, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (কক্সবাজার) ১, ফিরিঙ্গীবাজার ১, দামপাড়া-১, আইসফ্যাক্টরী (কোতোয়ালী) ১, মীর্জাপুল ১, সদরঘাট ১, আম বাগান রেলওয়ে কলোনী ১, সাগরিকা (কাজিরদীঘি) ১, সিএসসিএইচ ১ (খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা)।