Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে এলো ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ টিকা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে এলো ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ টিকা। এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

সোমবার (১১ অক্টোবর) রাত ১২টায় ঢাকা থেকে টিকা বহনকারী গাড়ি জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।

এসব ভ্যাকসিন কার্যালয়ের ইপিআই সেন্টার হাউজে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। যা পরবর্তীতে কেন্দ্রে সরবরাহ করা হবে।

এদিকে ফাইজারের এসব ভ্যাকসিন নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতালেই দেয় হবে। যা আগামী ১৫ অক্টোবর থেকে দেয়ার কথা রয়েছে।