নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে এলো সিনোফার্ম ও মর্ডানার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা

চট্টগ্রামে এলো সিনোফার্ম ও মর্ডানার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে চীনের সিনাফার্মের ও যুক্তরাষ্ট্রের মর্ডানার তৈরী ১ লাখ ৮৪ হাজার ডোজ করোনার টিকা এসেছে।

রোববার(১১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়িটি চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে।

রোববার (১১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে টিকা বহনকারী বিশেষ গাড়ি। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ভ্যাকসিন গ্রহণ কমিটির সদস্যদের উপস্থিতিতে টিকার চালানটি গ্রহণ করেন।

তিনি জানান, মর্ডানার টিকা সিটি কর্পোরেশন এলাকার ৯ টি কেন্দ্রে এবং সিনোফার্ম এর টিকা উপজেলা গুলোতে দেয়া। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জুলাই পর্যন্ত দেয়া হবে সিনোফার্ম এর টিকা এরপর ১৩ জুলাই থেকে দেয়া হবে মর্ডানার টিকা।