Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে এলো করোনার আরও ৩ লাখ ১৩ হাজার ৮০০ টিকা

চট্টগ্রামে এলো করোনার আরও ৩ লাখ ১৩ হাজার ৮০০ টিকা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে করোনার আরও ৩ লাখ ১৩ হাজার ৮০০ ডোজ টিকা পৌঁছেছে। এরমধ্যে সিনোফার্মার ২ লাখ ৫৫ হাজার ডোজ টিকা ও দ্বিতীয় ডোজের জন্য মর্ডানার ৫৮ হাজার ৮০০ ডোজ টিকা রয়েছে। এ টিকার চালান গ্রহণ করেন ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে।

এর আগে চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছিল। এর মধ্যে প্রথম দফায় ৩১ জানুয়ারি এসেছিল চার লাখ ৫৬ হাজার ডোজ। গত ৯ এপ্রিল দ্বিতীয় দফায় এসেছিল তিন লাখ ছয় হাজার ডোজ। তৃতীয় দফায় ৬ আগস্ট আসে এক লাখ আট হাজার ডোজ।

এ ছাড়া দুই দফায় মডার্নার টিকা আসে। গত ১১ জুলাই প্রথম দফায় চট্টগ্রামে মডার্নার এক লাখ পাঁচ হাজার ডোজ টিকা আসে। গত ৬ আগস্ট আসে ৩৮ হাজার ৪০০ ডোজ।

সিনোফার্মের টিকা আসে তিন বার। গত ১৮ জুন প্রথম দফায় ৯১ হাজার ২০০ ডোজ এসেছিল। এরপর ১১ জুলাই দ্বিতীয় দফায় আসে ৭৮ হজার ৪০০ ডোজ। তৃতীয় দফায় গত ৬ আগস্ট আসে এক লাখ ৬৩ হাজার ২০০ ডোজ।

সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে আরও এক দফা করোনার টিকার চালান এসেছে। টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করে রাখা হয়েছে। সরকারি নির্দেশনা পেলে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন উপজেলা এবং মহানগরের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে।