নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে এসেছে আরও ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে এসেছে করোনার আরও ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা।

এরমধ্যে ১লাখ ৩৬ হাজার ৮০ ডোজ যুক্তরাষ্ট্রের তৈরী মর্ডানার এবং ১ লাখ ৯৯ হাজার ২০০ ডোজ চীনের তৈরী সিনোফার্মের টিকা।

শনিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে।

চট্টগ্রামে করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এ টিকার চালান গ্রহণ করে।

এর আগে গত ৬ আগস্ট ৩লাখ ৯ হাজার ২০০ ডোজ, ২৮ জুলাই ১লাখ ৮৫ হাজার ডোজ এবং ১১ জুলাই চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম  এবং মর্ডানার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা চট্টগ্রামে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here