সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনই বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৬৮ জন। নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে ৩০ জন মহানগর এলাকার এবং ২৩ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ৮০১ জন।
রোববার (১২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এ তথ্য জানা যায়।
এদিন চট্টগ্রামে ১ হাজার ১১৮টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রামে। সকলের প্রতি অনুরোধ নিয়মিত মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।








