সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮২ জনের।
যা নমুনা পরীক্ষা তুলনায় ৫ দশমিক ৫৩ শতাংশ।
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) এসব তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি আরও জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮২ জনের দেহে করোনার জীবাণু ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৪৩ জন নগরের ও ৩৯ জন উপজেলার বাসিন্দা।








