Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে করোনায় আক্রান্ত চিকিৎসকের শরীরে প্লাজমা থেরাপি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক চিকিৎসকের শরীরে প্রথমবারের মতো প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ওই চিকিৎসককে প্লাজমা থেরাপি দেওয়া হয়।

করোনা ভাইরাসে আক্রান্ত ওই চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক মো. সমিরুল ইসলাম।

সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মো. তারেক নামে এক ব্যক্তির শরীর থেকে প্লাজমা সংগ্রহ করে তা ওই চিকিৎসকের শরীরে প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন চমেকের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ।

তিনি বলেন, আমরা আজ একটি প্লাজমা দিয়েছি। ২৪ ঘণ্টা পর বোঝা যাবে রোগীর অবস্থা। রক্তে অক্সিজেনের লেভেল বজায় রাখতে রোগীর শরীরে অতিরিক্ত অক্সিজেন সাপোর্ট প্রয়োজন ছিলো। তাই প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকায় ইতোমধ্যে প্লাজমা থেরাপি ব্যবহার করা হচ্ছে। যদি এতে ভালো ফলাফল পাওয়া যায়- তাহলে আমরাও চট্টগ্রামে প্লাজমা থেরাপি প্রয়োগের চেষ্টা করবো।

করোনা পজেটিভ ওই চিকিৎসক গত ২১ মে থেকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।