নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনায় আরও ১০৭ জন আক্রান্ত, মৃত্যু ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১০৭ জন আক্রান্ত, মৃত্যু হয়েছে একজনের । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ১১৫ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৯২১টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮৮ জন এবং উপজেলায় ১৯ জন।