সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে শনাক্ত ৩০১ জন।
শুক্রবার (২০ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামের নয়টি ল্যাবে ১ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০১ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১৬১ জন। বাকি ১৪০ জন বিভিন্ন উপজেলার।
এছাড়া মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৮৭ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষায় কারও জনের শরীরে করোনারভাইরাসের জীবাণু পাওয়া যায় নি।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৬ হাজার ৫০৩ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ২ জন নগরের বাসিন্দা, বাকি ৮ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০০ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯২৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪১ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।








