নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৩৩৮

সিপ্লাস প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩৮ জনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের সংক্রমণ। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।

এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৮২০ জন। এদিন মৃত্যুবরণ করেছেন ১১ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ১৮টি। নতুন আক্রান্তদের মধ্যে ২২৬ জন মহানগর এলাকা এবং ১১২ জন উপজেলা এলাকার বাসিন্দা।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, ৩৩ জন। এছাড়া ফটিকছড়ি উপজেলায় ২৬ জন, রাউজান উপজেলায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করে ৩৩৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here