সিপ্লাস প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ১৩৯ জন। এর মধ্যে ৬৫৩ জন চট্টগ্রাম নগরীর, ৪৮৬ জন বিভিন্ন উপজেলার।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৩৮ জনের দেহে। এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৫১৬ জনের দেহে। এর মধ্যে ৭০ হাজার ৫৪ জন চট্টগ্রাম নগরীর ও ২৫ হাজার ৪৬২ জন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) এসব তথ্য জানা গেছে।
এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে দুই হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৬৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৩২টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৮২টি এবং আরটিআরএল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চবি ল্যাবে ৮৪ জন, বিআইটিআইডি ল্যাবে ১২৮, চমেক ল্যাবে ৮৭, সিভাসু ল্যাবে ১০ এবং আরটিআরএল ল্যাবে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ১৯৭ টি অ্যান্টিজেন পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে বেসরকারি শেভরণ হাসপাতাল ল্যাবে ২১২টি নমুনা পরীক্ষায় ২৭ জন, মা ও শিশু হাসপাতলে ৫৯টি নমুনা পরীক্ষা করে ২১, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩৩টি নমুনা পরীক্ষা করে তিন জন এবং ইপিক হেলথ কেয়ারে ৭৯টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ১৯টি নমুনা পরীক্ষা করে চার জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।








