সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন আরও ১২ জন। এ সময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৭৭২ জনের দেহে। যা নমুনা পরীক্ষার তুলনায় ২৬ দশমিক ৭৭ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয় থেকে বুধবার (১১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৮৮৩টি। আক্রান্তদের মধ্যে ৪৪৪ জন মহানগর এলাকায় এবং ৩২৮ জন উপজেলার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী এলাকায়, ৭৫ জন। এছাড়া রাউজান উপজেলায় ৬২ জন, বোয়ালখালী উপজেলায় ৫৩ জন এবং আনোয়ারা উপজেলায় ৩৫ জন।








