Site icon CPLUSBD.COM

চট্টগ্রামে করোনায় আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৪৮

চট্টগ্রামে করোনায় আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৪৮

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২ জন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪৮ জন। করোনা শনাক্তের হার প্রায় ৩৭ দশমিক ১৬ শতাংশ।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৩২৬ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার (২৬ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রামের নয়টি ল্যাবে দুই হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৮০ জন এবং বিভিন্ন উপজেলার ২৬৮ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১১৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জন, এন্টিজেন টেস্টে ১০৪৪ জনের নমুনা পরীক্ষায় ৩৪৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৭ হাজার ৫৮৯ জন। আর বিভিন্ন উপজেলার ১৮ হাজার ৭৩৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে চারজন নগরীর বাসিন্দা, আর বাকি আটজন নগরীর বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৪৭ জন নগরীর, আর বিভিন্ন উপজেলার ৩৫০ জন।