নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০৭

সিপ্লাস প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩ জন। একই সময়ে নতুন করে শনাক্ত ৫০৭ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সোমবার (৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা গেছে, চট্টগ্রামের নয়টি ল্যাবে ২ হাজার ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৫০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেঠ। তাদের মধ্যে চট্টগ্রাম নগরে ৩৭৪ জন, বাকি ১৩৩ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৮৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২৪ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জন, এন্টিজেন টেস্টে ৫৯৩ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯১ হাজার ২৮ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৫ জন নগরের বাসিন্দা, বাকি ৮ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে।
যার মধ্যে মহানগরের ৬২৬ জন আর বাকি বিভিন্ন উপজেলার ৪৪৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here