সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ২৩ হাজার ৬১ জন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯৬টি নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৭৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৪৪ জন এবং উপজেলায় ৩৪ জন।

