নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৪৮

সিপ্লাস প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৮ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৮ জন বাসিন্দা রয়েছেন, বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৭৩ শতাংশ।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৮ জনের করোনা শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জন, ল্যাব এইড হাসপাতাল ল্যাবে ১ জন ও অ্যান্টিজেন টেস্টে ১ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ৪৩৬ জন। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৪৮৫ জন। বাকি ২৭ হাজার ৯৫১ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ব্যক্তি নগরীর বাইরের বাসিন্দা। জেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৮ জন নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৭৬ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here