নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন মহানগর এলাকায় এবং ১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন চট্টগ্রামে মাত্র ১ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। নতুন শনাক্ত রোগীর মধ্যে ২৫ জন মহানগর এলাকায় এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করে ৩৬জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও স্বস্তিতে থাকার সুযোগ নেই। যদি সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হয় সেক্ষেত্রেও আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এছাড়া করোনার টিকা কার্যক্রম চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here