নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯২

চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯২

সিপ্লাস প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। একই সময়ে নতুন করে শনাক্ত ২৯২ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বুধবার (২৫ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৬৬৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ১৪৩ জন। বাকি ১৪৯ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪২ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৭১ জনের নমুনা পরীক্ষা করে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৩ জনের নমুনা পরীক্ষায় ১২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, এন্টিজেন টেস্টে ১১৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬২ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনারভাইরাস শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here