সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।একই সময়ে মৃত্যুবরণ করেছেন ৪ জন।
সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার (২১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এদিন নতুন আক্রান্ত ২০৮ জন মহানগর এলাকার এবং ১২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণকারী ৪ জনের মধ্যে ৩ জন বিভিন্ন উপজেলার এবং ১ জন মহানগরের বাসিন্দা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চলাচলে বিধিনিষেধ তুলে দেওয়া মানে এই নয় যে করোনার সংক্রমণ কমে গেছে। নিজেকে এবং পরিবার সুস্থ রাখতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।








