নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৬

সিপ্লাস প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৬৬ জনের দেহে। নতুন শনাক্তদের মধ্যে ২৯৭ জন নগরের এবং ১৬৯ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার (১৪ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

আরও জানা যায়, গতকাল শুক্রবার চট্টগ্রামে ২ হাজার ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১২ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জন, বিআইটিআইডি ল্যাবে ৯৩২ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জন, চমেক হাসপাতাল ল্যাবে ৩০২ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জন, সিভাসু ল্যাবে ২৪৫ জনের নমুনা পরীক্ষায় ৭০ জন, ইম্পেরিয়াল ল্যাবে ১৫৭ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন, শেভরণ ল্যাবে ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬১ জনের নমুনার মধ্যে ১০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৯ জনের নমুনার মধ্যে ১১ জন এবং এপিক হেলথ কেয়ারে ১১৫ জনের নমুনার মধ্যে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ৩৪টি অ্যান্টিজেন টেস্ট করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন নগরের এবং ২ জন উপজেলার। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩৫০ জন এবং মারা গেছেন ১ হাজার ১১৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here