নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২১৯

চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া মৃত্যু হয়েছে ৫ জনের।

সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার (২৩ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামে ১০টি ল্যাবে ১ হাজার ৪১৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এদিন করোনা আক্রান্তের মধ্যে ১১৯ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। ৫ মৃত্যুবরণকারীদের মধ্যে ৩ জন মহানগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর শুরুতে হাসপাতালে আসতে চান না অনেকে। পরে অবস্থা সংকটাপন্ন হলে তখনই হাসপাতালে আসেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসলে অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here