নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনায় মৃত্যু হাজার ছাড়িয়ে, নতুন শনাক্ত ১২৮৫

চট্টগ্রামে করোনায় মৃত্যু হাজার ছাড়িয়ে, নতুন শনাক্ত ১২৮৫

সিপ্লাস প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করেছে ১৬ জন। এর মধ্যে ১০ জন বিভিন্ন উপজেলায় এবং ৬ জন মহানগর এলাকায়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ হাজার ১০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৮৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হচ্ছে ৩৪ দশমিক ৯২ শতাংশ।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারী উপজেলায়, ৮০ জন। এছাড়া রাউজান উপজেলায় ৭৮ জন, সীতাকুণ্ড উপজেলায় ৫১ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ৫৩ জন এবং বোয়ালখালী উপজেলায় ৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here