নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৯ জনের।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে শনিবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে এক হাজার ৫৯৪টি নমুনা পরীক্ষায় ১৫৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৩৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬৬টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৬৮টি পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ২৭ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৬, চমেক ল্যাবে ১৯ এবং সিভাসু ল্যাবে ৩৩ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৬৮টি নমুনা পরীক্ষায় ছয় জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে ৩৯৬টি নমুনা পরীক্ষায় ৫, মা ও শিশু হাসপাতালে ৫০টি নমুনা পরীক্ষায় ৩, ইপিক হেলথ কেয়ারে ৭২টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া ল্যাবএইডে দুটি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের আটটি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা শনাক্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here