সিপ্লাস প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। আর একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৭ জন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের দশটি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৫০৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৩৬ জন। বাকি ২১ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৭ জনের নমুনা পরীক্ষায় ৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১২ জনের নমুনা পরীক্ষা করে ২ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৭ জনের নমুনা পরীক্ষায় ২ জন, এন্টিজেন টেস্টে ২১ জনের নমুনা পরীক্ষায় কারও দেহে করোনার জীবাণু পাওয়া যায় নি।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৫ জনের নমুনা পরীক্ষায় কারও দেহে করোনার জীবাণু পাওয়া যায় নি।
আরো পড়তে পারেন:
- চন্দনাইশে ইয়াবাসহ গ্রেফতার ৩
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- প্রতিষ্ঠার ২০ বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
- ‘এ সরকারকে ক্ষমতায় রেখে ফেরেশতা দিয়েও সুষ্ঠু নির্বাচন হবে না’
- পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- পরীমনিকে দফায় দফায় রিমান্ড: দুই বিচারকের ক্ষমা প্রার্থনা

