নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনায় যুবকের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ হোসাইন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ জুন) সকাল ৮টায় তার মৃত্যু হয় বলে জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শফিকুল ইসলাম।

মৃত ফরহাদ হোসাইন বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকার আব্দুস সালেহ এর ছেলে।

প্রসংগত, চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৫২ জন। মোট আক্রান্তের ৭৪ শতাংশ মহানগর এবং ২৬ শতাংশ বিভিন্ন উপজেলার বাসিন্দা।