নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে করোনা শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ১৭

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যাই এটাই চট্টগ্রামের সর্বোচ্চ রেকর্ড। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২৯ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনিয়ে চট্টগ্রামে মোট ৭৯ হাজার ৭৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৫৯ হাজার ৮২২ জন নগরীর এবং ১৯ হাজার ৯১৯ জন বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯৪৯ জনের। যাদের মধ্যে ৫৬৯ জন নগরীর এবং ৩৮০ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চবি ল্যাবে ২৪২টি নমুনা পরীক্ষায় ১২০জনের, বিআইটিআইডি ল্যাবে ৬৯৯ টি নমুনা পরীক্ষায় ১৯৯ জনের, চমেক ল্যাবে ৩৭৩টি নমুনা পরীক্ষায় ১৫০ জনের, শেভরন ক্লিনিক্যাল ল্যাবে ৩৫৩ টি নমুনা পরীক্ষায়  ১১৩ জনের, মেডিক্যাল সেন্টার ল্যাবে ৭০ টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১৮ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবে ২৩ টি নমুনা পরীক্ষায় ১২ জনের, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৩১টি নমুনা পরীক্ষায় ১২৪ জনের, এন্টিজেন টেস্টে ৩৫৩ জনের নমুন পরীক্ষায় ৩৫৩ জনের এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৭টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে ৮৫৮ জন নগরীর এবং ৪৫৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।এই সময়ে মৃতদের মধ্যে ৮জন নগরীর এবং ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।