সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত একদিনে আরও ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৫৬১ জনে।
এসময়ে চট্টগ্রামে করোনায় কেউ মারা যায়নি।
শনিবার (০২ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, একদিনে ১ হাজার ৩৭৩টি নমুনা পরীক্ষায় ১১৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরীর ৯২ জন এবং উপজেলার ২৫ জন।
এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৪১টি নমুনা পরীক্ষায় ৩৩জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৬৭টি নমুনা পরীক্ষায় ৩৫জনের, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষায় ১১জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষায় ১৪জনের , শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০০টি নমুনা পরীক্ষায় ২১জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।
এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা হয়নি।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।








