নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ঘন্টায় আরও ৭৫জনের করোনা শনাক্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৭৫জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছে মোট ৩১ হাজার ৬৫৩ জন।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব ১০৩টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত  হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৭৮টি নমুনা পরীক্ষায় ২০জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪২৪টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষায় ৫জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া, বেসরকারী  ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৬জনের, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮০টি নমুনা পরীক্ষায় ৮জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১১টি নমুনা পরীক্ষায় ৪জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫০টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি।