নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে গত ২৪ঘন্টায় আরও ৯৮জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট ৩২ হাজার ২৬৩জনের করোনা শনাক্ত হলো।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১হাজার ৪৫৭টি নমুনা পরীক্ষায় ৯৮জনের করোনা শনাক্ত হয়েছে। এর  মধ্যে নগরীর ৮৮ জন এবং বিভিন্ন উপজেলার ১০ জন।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৭টি নমুনা পরীক্ষায় ১০জনের , বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৩৩টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৮৪টি নমুনা পরীক্ষায় ২৫জনের , চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ২৮টি নমুনা পরীক্ষায় ৫জনের করোনা শনাক্ত হয়েছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৪টি নমুনা পরীক্ষায় ১২জনের, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩টি নমুনা পরীক্ষায় ৩জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।