সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৩২হাজার ৪০৩জনের করোনা শনাক্ত হলো।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রমে গত ২৪ ঘণ্টায় ১হাজার ৫২৬টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৫৯ জন এবং উপজেলার ৮ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৩টি নমুনা পরীক্ষায় ১৯জনের, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮০৫টি নমুনা পরীক্ষায় ৮জনের , চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১১টি নমুনা পরীক্ষায় ১৪জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষায় ৬জনের , শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৬টি নমুনা পরীক্ষায় ১৫জনের এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯টি নমুনা পরীক্ষায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে।
তবে এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব কোনো নমুনা পরীক্ষা হয়নি।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১০টি নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।








