সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৩৩ হাজার ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষায় ১০৮জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৭৪ জন এবং উপজেলার ৩৪ জন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১ হাজার ১৩টি নমুনা পরীক্ষায় ১৭জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬৩টি নমুনা পরীক্ষায় ১৮জনের, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষায় ৭জনের এবং এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২১টি নমুনা পরীক্ষায় ৬জনের এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১৪টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

